× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোট্ট দ্বীপদেশে হাঙরের আক্রমণের উপদ্রব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬ পিএম

গত ৩ সপ্তাহে ভানুয়াতুর নোমিয়াতে মোট ৩টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

গত ৩ সপ্তাহে ভানুয়াতুর নোমিয়াতে মোট ৩টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণে ১ হাজার ২০০ কিলোমিটার দূরে ২ লাখ ৭০ হাজার জনসংখ্যার ছোট দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু-এ হাঙরের হামলার উপদ্রব দেখা দিয়েছে। সবশেষ দেশটির নিউ ক্যালিডোনিয়ার ফরাসি মহাসাগরীয় অঞ্চলে সাঁতার কাটতে গিয়ে হাঙ্গরের আক্রমণে মারা গেছেন এক অস্ট্রেলীয় পর্যটক।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) ৫৯ বছর বয়সী পর্যটক নোমিয়ার উপকূলীয় সমুদ্র সৈকতে এই আক্রমণের শিকার হন। এ সময় তিনি তীর থেকে প্রায় ১৫০ মিটার দূর পর্যন্ত চলে গিয়েছিলেন।

একাধিক আক্রমনে তার পা ও বাহু মারাত্নক ক্ষতিগ্রস্থ হয়।কাছাকাছি থাকা দুজন লোক তাকে তীরে ফিরিয়ে নিয়ে আসে এবং সেখানে জরুরি সেবা দিয়ে বাচানোর চেষ্টা করেছিল। কিন্তু ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ সময় যারা সমুদ্র সৈকতের পানিতে ছিল, তারা আতঙ্কিত হয়ে তীরে ফিরে আসে। পরে কর্তৃপক্ষ সমুদ্র সৈকতের অধিকাংশ এলাকা বন্ধ করে দেয় এবং কাছাকাছি থাকা হাঙর ধরার নির্দেশ জারি করে।

এর আগে গত ২৯ জানুয়ারি ৪৯ বছর বয়সী এক ব্যক্তি নোমিয়ার সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে মারাত্মক আহত হন। সব মিলিয়ে গত ৩ সপ্তাহে নোমিয়াতে মোট ৩টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটল।

সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে হাঙরের আক্রমণ বৃদ্ধি পাওয়ার খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

 

সূত্র: বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা