× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : এএফপি

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : এএফপি

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দামেস্কে গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে যুদ্ধ বিষয়ক নজরদারি সংস্থা-ওয়ার মনিটর। 

উল্লেখ্য, যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ে সেখান থেকে একটু দূরেই সিরিয়ার নিরাপত্তারক্ষী ও সেনার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও ইরানের সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।

প্রাথমিকভাবে, ইরানের প্রশাসন সূত্রে জানা গিয়েছিল নিহতের সংখ্যা পাঁচ। তখন গুরুতর আহতের সংখ্যা বলা হয়েছিল ১৫। পরে সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতের সংখ্যা ১৫ এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ইসরায়েলের দখলে থাকা গোলান প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

সিরিয়ার প্রশাসনের দাবি, ওই হামলা ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার মধ্যে অন্যতম। ইসরায়েল অবশ্য এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। 

ঠিক এক মাস আগেও দামেস্কের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় নিহত হয়েছিল ৪ জন।

সূত্র : ওয়াইও নিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা