× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরব সফর করবেন জো বাইডেন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২২ ১৯:০১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এ সময়ে তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে বৈঠক করবেন বলেও জানানো হয়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসন মঙ্গলবার (১৪ জুন) তার প্রথম মধ্যপ্রাচ্য সফরের এই বিবরণী প্রকাশ করে। এর আগে বাইডেনের মধ্যপ্রাচ্য সফর নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করলেও তা এতোদিন নিশ্চিত করেনি ওয়াশিংটন কর্তৃপক্ষ। এবার তা নিশ্চিত করে জুলাই মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

তবে এই সফরে সৌদি আরব ছাড়াও বাইডেন, ইসরায়েল ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর সফর করবেন তিনি।

জুলাইয়ে সফরের সময় বাইডেন সৌদি তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। কারণ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি খরচ বেড়ে যাওয়া এবং বাড়তি মুদ্রাস্ফীতি- বাইডেনের ডেমোক্রেটিক পার্টিকে আসন্ন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে পরাজিত করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, জেদ্দায় থাকাকালীন বাইডেন গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এবং মিশর, ইরাক, জর্ডানকে নিয়ে এক বৈঠকে যোগ দেবেন।

সৌদি নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন’বলেও জানান জিন-পিয়ের। এ ছাড়া ইয়েমেন যুদ্ধে জাতিসংঘের মধ্যস্থতা অব্যাহত রাখা নিয়েও আলোচনা করবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা