× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৫ এএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫১ এএম

দামেস্কে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে দামেস্কের কাফর সুসায় ইরানি স্থাপনাগুলোর কাছাকাছি কড়া নিরাপত্তাবেষ্টিত একটি বিশাল কমপ্লেক্সে এই হামলা চালানো হয়।

রাজধানীর কেন্দ্রস্থলে ওমাইয়াদ স্কোয়ারের কাছে ঘনবসতিপূর্ণ জেলায় বিরল এই হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকার মধ্যে অবস্থিত।

এক পুলিশ কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, সেখানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। 

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যরাতের পরপরই রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি আবাসিক ভবনের ক্ষতি হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় দামেস্ক ও এর আশপাশের বেশ কয়েকটি বেসামরিক বাড়িঘর এবং স্থাপনার ক্ষতি হয়েছে।

তবে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০০৮ সালে কাফর সুসায় ইরানপন্থী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মুঘনিয়াহ বোমা হামলায় নিহত হন।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা