× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এফবিআইয়ের নিউইয়র্ক কার্যালয়ের নেটওয়ার্ক হ্যাকড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫২ পিএম

এফবিআইয়ের লোগো। ওয়াশিংটনের সদর দপ্তরে। সংগৃহীত

এফবিআইয়ের লোগো। ওয়াশিংটনের সদর দপ্তরে। সংগৃহীত
















যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্ক কার্যালয়ের কম্পিউটার নেটওয়ার্ক কয়েক ঘণ্টার জন্য হ্যাকড হয়েছিল। ইতোমধ্যে তা সচল করা সম্ভব হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সংস্থাটির এক বিবৃতিতে। 

এফবিআইয়ের কার্যালয়ের নেটওয়ার্কটি কবে হ্যাকড হয়েছিল তা জানানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের শুক্রবারের (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে। 

বিবৃতিতে বলা হয়, হ্যাকের ঘটনা নিয়ে এফবিআই অত্যন্ত সজাগ। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আরও তথ্য পেতে কাজ চলছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ইতোমধ্যে নেটওয়ার্কটি সচল করা হয়েছে। 

এফবিআইয়ের সংশ্লিষ্ট দুই ব্যক্তি সিএনএনকে জানায়, যে কম্পিউটারগুলো হ্যাকড করা হয়েছিল, সেগুলো শিশু যৌন নিপীড়ন বিষয়ক গবেষণায় ব্যবহার করা হতো। 

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা