× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অসঙ্গত’ টুইট : ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩১ পিএম

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কারেন ডেকার।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কারেন ডেকার।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক কারেন ডেকার তার ‘অসঙ্গত’ টুইটের জন্য গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ক্ষমা চেয়েছেন। 

তিনি ওই টুইট বার্তায় লিখেছিলেন, ‘সংগ্রামী আফগান নারীরা আফ্রিকান-আমেরিকান ইতিহাস এবং সংস্কৃতি থেকে অনুপ্রেরণা পেতে পারেন।’

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কারেন ডেকার ওই টুইটার বার্তা সম্পর্কে বলেন, “সপ্তাহের শুরুতে আমি বেশ কয়েকটি পোস্ট দিয়েছি। এসব পোস্ট ‘ভালো উদ্দেশ্যে’  হলেও অনেকটা ‘রীতি বিরুদ্ধ’।  আমি ক্ষমা চাচ্ছি যদি কেউ আমার পোস্টের কারণে কষ্ট পেয়ে থাকেন।’

পোস্টগুলোতে তিনি পরামর্শ দিয়ে বলেছিলেন, আফগান নারীরা পপ আইকন বিয়ন্সে ও লিজোর মতো নারীদের কাছ থেকে শিখতে পারেন।

আফগান নারীদের দুর্দশা সম্পর্কে তার এমন মন্তব্যে আপত্তি জানিয়ে টুইটার ব্যবহারকারীরা অনলাইনে তাদের ক্ষোভ প্রকাশ করার পর তিনি ক্ষমা চাইলেন। 

২০২১ সালে অতি রক্ষণশীল তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে অনেক ক্ষেত্রেই নারীদের অধিকার হ্রাস করা হয়েছে।

তখন থেকেই ইসলামপন্থী শাসকরা সাহায্য সংস্থায় (এনজিও) নারীদের কাজ করা নিষিদ্ধ করে। এছাড়াও তাদের স্কুল বা বিশ্ববিদ্যালয়, পার্ক, জিম এবং জনসমাগমস্থলে যাওয়া নিষিদ্ধ করা হয়। 

আফগান নারীদের জনজীবন থেকে কার্যকরভাবে আলাদা করে তাদের কঠোরভাবে পর্দা আইন মেনে চলার আদেশ দেওয়া হয়।

সূত্র : ফ্রান্স টুয়েন্টিফোর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা