× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেলুন ভূপাতিত করায় ক্ষমা চাইতে নারাজ বাইডেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৯ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

গুপ্তচর বেলুন ধ্বংস করার জন্য কারও কাছে ক্ষমাপ্রার্থী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চীনের গুপ্তচর বেলুন নিয়ে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এমন মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আকাশকে রক্ষা করতে তিনি যেকোনো ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ।

বাইডেন বলেন, ‘বেলুন ভূপাতিত করার জন্য ক্ষমা চাইতে রাজি নই।’ বাইডেন আরও জানান, আমেরিকার আকাশে ‘অজ্ঞাত বস্তু’র দেখা মিললে কী করতে হবে, তা নিয়ে তার প্রশাসন নতুন করে চিন্তাভাবনা করছে। 

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের আকাশে এই ধরনের সন্দেহজনক বস্তুর সংখ্যা হঠাৎ করে বেড়েছে। তবে চীনা বেলুনের দেখা পাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রর আরও বেশি সতর্ক হয়েছে।’

বাইডেন জানান, গত ৪ ফেব্রুয়ারি যে ‘গুপ্তচর’ বেলুন ধ্বংস করা হয়েছিল, তা চীনের হলেও তার পরের বস্তুগুলো চীনের নয়। সম্ভবত ওই বেলুনগুলো কোনো বেসরকারি সংস্থা বা গবেষণা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করা হচ্ছিল। 

যুক্তরাষ্ট্রেরর আকাশসীমায় বেলুন প্রবেশ করিয়ে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি শিগগিরই কথা বলতে পারেন বলে জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেন, ‘আমরা চীনের সঙ্গে কোনো বিরোধ চাই না, প্রতিযোগিতা চাই। আমরা কোনো নতুন ঠান্ডা লড়াইয়ের পথে যেতে চাইছি না।’ 

বাইডেন জানান, গুপ্তচর বেলুনগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্ত নিয়ে তাকে যে সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তা আমলে নিতে নারাজ তিনি।

সূত্র : ইয়াহু নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা