× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২০ সালের নির্বাচন

ট্রাম্পের জালিয়াতির অভিযোগ নিয়ে রায়ের একাংশ প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৮ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৮ পিএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। এ অভিযোগ নিয়ে একটি তদন্ত শুরু করে দেশটির জর্জিয়া রাজ্যের ফুলটন কাউন্টি সুপিরিয়র কোর্ট। কোর্টটির বিচারক রবার্ট ম্যাকবার্নি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ট্রম্পের অভিযোগ নিয়ে পরিচালিত গ্র্যান্ড জুরির একটি প্রতিবেদনের একাংশ প্রকাশ করেছেন। 

প্রকাশিত অংশে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার এবং যেসব প্রতক্ষ্যদর্শী শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাদের বিষয়টি রয়েছে। 

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ম্যাকবার্নি ঘোষণা দেন, ট্রম্পের অভিযোগ নিয়ে পরিচালিত গ্র্যান্ড জুরির প্রতিবেদনের একাংশ অনলাইনে প্রকাশ করা হবে। এতে কাদের অভিযুক্ত করা যাবে এবং কাদের করা যাবে না, তাদের নিয়ে কিছু বিষয় থাকবে। তবে গোপনীয়তার স্বার্থে বিস্তারিত কিছু প্রকাশ করা হবে না। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের হার যখন প্রায় নিশ্চিত হয়, তখন তিনি জর্জিয়ার এক শীর্ষ সরকারি কর্মকর্তাকে রিপাবলিকান পার্টির পক্ষে বেশি ভোট পড়েছে, এমন ঘোষণা দিতে নির্দেশ দেন। 

ওই ঘটনা জানাজানি হওয়ার পর ২০২১ সালের জানুয়ারিতে ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফানি উইলিস বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করে। বৃহস্পতিবার ওই তদন্ত প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়েছে। 

ট্রাম্পের বিরুদ্ধে আরও কিছু তদন্ত চলমান রয়েছে। এসবের মধ্যে বিচার বিভাগের তদন্ত অন্যতম। ২০২১ সালে হোয়াইট হাউস ত্যাগের সময় কিছু ক্ল্যাসিফাইড নথি নিজের কাছে রেখে দেন ট্রাম্প। ওই ইস্যুতে তদন্তটি করছে বিচার বিভাগ।

বিভিন্ন তদন্তের মুখে থাকা ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনেও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে আরও যেসব তদন্ত চলছে সেগুলোর প্রতিবেদন তার বিরুদ্ধে গেলে ফের প্রেসিডেন্ট হওয়ার তার জন্য শক্ত হবে। 

প্রসঙ্গত, ২০২০ সালে নির্বাচনী ফল মানতে পারছিলেন ট্রাম্প। ওই অবস্থায় নির্বাচনী ফল জালিয়াতির অভিযোগ আনে তিনি। এতে তার সমর্থকেরা বেশ বেপরোয়া হয়ে ওঠে। 

এ পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি দেশটির পার্লামেন্টে নির্বাচনী ফলের আনুষ্ঠানিক অনুমোদনের দিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকেরা। ক্যাপিটল দাঙ্গা হিসেবে পরিচিত ওই ঘটনা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থায় একটি বড় ধাক্কা। 

সূত্র: রয়টার্স 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা