× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চতুর্থ বিবাহবিচ্ছেদ হতে যাচ্ছে রুপার্ট মারডকের

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২২ ১৮:০৩ পিএম

রুপার্ট মারডক ও জেরি হল

রুপার্ট মারডক ও জেরি হল

মিডিয়া মোগল হিসেবে পরিচিত রুপার্ট মারডক (৯১) এবং অভিনেত্রী ও সাবেক সুপার মডেল জেরি হলের (৬৫) দাম্পত্যজীবনের অবসান ঘটতে যাচ্ছে। বিয়ের ছয় বছরের মাথায় এ দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। খবর বিবিসির।

এটি রুপার্ট মারডকের চতুর্থ বিবাহবিচ্ছেদ। পঁয়ষট্টি বছর বয়সি জেরি হল এর আগে রোলিং স্টোনের মাইক জ্যাগারকে বিয়ে করেছিলেন। জ্যাগারের সঙ্গে বিচ্ছেদের পর মারডকের সঙ্গে বিয়ে হয় জেরির।

রুপার্ট মারডক-জেরি হলের প্রথম দেখা হওয়ার চার মাসের মধ্যেই বিয়ে হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবরে লন্ডনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার রাগবি বিশ্বকাপের ফাইনাল খেলার দিনে রুপার্ট মারডক ও জেরি হলের দেখা হয়। লস অ্যাঞ্জেলেসে ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস উৎসবে বাগ্‌দান সম্পন্ন করেন মারডক ও জেরি। এরপর ২০১৬ সালে লন্ডনে বিয়ের দিনে মারডক টুইটে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’

রুপার্ট মারডক এর আগে প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও সবশেষ ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। ওয়েন্ডির সঙ্গে ২০১৩ সালে বিচ্ছেদ হয় মারডকের। তবে জেরি হল সংগীতশিল্পী স্যার মিক জ্যাগারের সঙ্গে ২৩ বছর একসঙ্গে ছিলেন। জ্যাগার ও হলের চারটি সন্তান আছে।’ ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকা শুরু করেন।

২২ বছর বয়সে সংবাদপত্রের ব্যবসা শুরু করেন মারডক। বিশ্বের ৫টি দেশে ১২০টি পত্রিকার মালিক মারডক ও তাঁর এই পরিবারের সদস্যরা। মার্কিন ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডের দ্য সান ও দ্য টাইমসের মালিক মারডক। ফোর্বসের তথ্য অনুসারে, ধনকুবের মারডকের এখন সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা