প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৬ পিএম
রাহুল গান্ধীকে গত বুধবার উত্তর কাশ্মিরে গুলমার্গে স্কিইং করতে দেখা যায়। ছবি : সংগৃহীত
ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী দুই দিনের ব্যক্তিগত সফরে গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাশ্মির পৌঁছেছেন। সেখানে পৌঁছে তিনি উত্তর কাশ্মিরের গুলমার্গে স্কিইং করতে যান।
রাহুল দুই সপ্তাহ আগে এই কাশ্মিরের শ্রীনগরে তার ‘ভারতজোড়ো যাত্রা’র ইতি টেনেছিলেন। সেই শ্রীনগর থেকে ৫২ কিলোমিটার দূরে গুলমার্গ স্কিইং রিসোর্টে যাওয়ার সময় তিনি তাংমার্গ শহরে সংক্ষিপ্ত সময়ের জন্য থেমেছিলেন।
এ সময় এই সাবেক কংগ্রেস সভাপতি মিডিয়ার প্রশ্ন শুনতে রাজি হননি। যখন তাকে মন্তব্য করতে বলা হয়েছিল, তখন তিনি শুধু বলেছেন, ‘নমস্কার।’
গুলমার্গে রাহুল বিখ্যাত গন্ডোলা ক্যাবল কারে চড়ে স্কিইং করার জন্য আফারওয়াতে গিয়েছিলেন। নিচের দিকে যাওয়ার আগে এই কংগ্রেস নেতা উল্লসিত পর্যটকদের সাথে সেলফি তোলার জন্য পোজ দেন। এ সময় তার নিরাপত্তা কর্মীরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন।
রাহুল গান্ধী স্কিতে গুলমার্গের মহিমান্বিত পর্বতমালা বেয়ে নেমে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
রাহুলের সঙ্গে দেখা করতে পারা এক পর্যটক বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে পেরেছি।’ আরেকজন পর্যটক বলেন, ‘স্মৃতিপূর্ণ ভারতজোড়া যাত্রার পর রাহুল ছুটি উপভোগ করার দাবি রাখেন।’
প্রদেশটির কংগ্রেস কমিটির সূত্র জানায়, রাহুল সেখানে ব্যক্তিগত সফরে আছেন এবং উপত্যকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দলীয় সূত্রগুলো তার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানায়নি।
সূত্র : এনডিটিভি