× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২২৮ ঘণ্টা পর তুরস্কের ধ্বংসস্তূপ থেকে মা ও দুই শিশু জীবিত উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর গতকাল বুধবার তুরস্কের আঁতক্যায় ধ্বংসস্তূপ থেকে এক নারী ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইলা এবং তার দুই সন্তান মেয়সাম ও আলী ভূম্পিকম্পে বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লকে আটকে পড়েছিলেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

একইদিন এক ঘণ্টা আগে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কাহরামানমারাস শহরে ৭৪ বছর বয়সি এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম সেমিল কেকেক। তাকে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে বলে বুধবার আল জাজিরা জানিয়েছে।

তুরস্কে ৩৫ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। জাতিসংঘ এবং সিরিয়া সরকারের মতে, দেশটিতে ৫ হাজার ৮০০ জনের বেশি নিহত হয়েছেন। 

ভূমিকম্প আঘাত হানার ১১ দিন চলছে। এখনও উদ্ধার অভিযান চলছে দেশ দুটিতে। মৃতের সারি দীর্ঘ হওয়ার পাশাপাশি অলৌকিকভাবে দুয়েকজনকে এখনও জীবিত উদ্ধার করা হচ্ছে।

৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা