× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলিতে নিহত ১, আহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৮ এএম

যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলিতে নিহত ১, আহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসোতে একটি শপিং মলে বন্দুকধারীদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সন্দেহভাজন এক বন্দুকধারীকে পুলিশ আটক করেছে। আরেকজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

গোমেজ জানান, ‘হামলার পর শপিং মলে বিশৃঙ্খলা দেখা দেয়, লোকজন ছোটাছুটি করতে থাকে। কেউ কেউ চিৎকার করছিলেন।’

আহতদের অবস্থা সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সেখানে তল্লাশি চালাচ্ছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে যেতে বলেছে।

পুলিশ জানিয়েছে, তারা দোকান থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছেন এবং সাক্ষী সংগ্রহ করছেন। শপিং মল হওয়ায় ঘটনাটি বড় করে দেখা হচ্ছে। তাই এটি তদন্তে সময় লাগবে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা