× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হলেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৫ পিএম

নিকি হ্যালি। ছবি : সংগৃহীত

নিকি হ্যালি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এখনও প্রায় দুই বছর বাকি। কিন্তু কোন পার্টি থেকে কারা প্রেসিডেন্ট প্রার্থী হতে আগ্রহী তাদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। এ অবস্থায় মঙ্গলবার রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বিবৃতিতে ভারতীয় বংশোদ্ভূত হ্যালি বলেন, ’আমি নিকি হ্যালি। আমি প্রেসিডেন্ট হওয়ার দৌড় শুরু করেছি।’

যুক্তরাষ্ট্রের অচলাবস্থা ও রাজনৈতিক শূন্যতা পূরণের ঘোষণা দিয়ে হ্যালি বলেন, ’যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব দরকার। এমন নেতা দরকার যিনি আমাদের অর্থনীতিকে উদ্ধার করতে পারবেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। সর্বোপরি আমাদের দেশের শক্তিমত্তা ও মর্যাদা বাড়াতে পারবেন।’ 

নিজের জন্ম-পরিচয় তুলে ধরে দক্ষিণ ক্যারোলিনার এই গভর্নর বলেন, ’আমি একজন ভারতীয় গর্বিত অভিবাসী মাতা-পিতার কন্যা। আমি কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ কোনোটাই নই। আমি একটু ভিন্ন (বাদামি)। কিন্তু আমার মা সব সময় বলতেন, পার্থক্য নয় মিলের দিকে মনোযোগ দাও।’ 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ৫১ বছর বয়সি হ্যালি রিপাবলিকান পার্টির ৭৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় নিজেকে বেশি যোগ্য মনে করেন। এ বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। অন্যদিকে রিপাবলিকান পার্টি থেকে ইতোমধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আরও যারা ঘোষণা দিয়েছেন, তাদের চেয়ে কম বয়স হ্যালির। 

সম্প্রতি শোনা যাচ্ছিল, ১৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিতে পারেন হ্যালি। কিন্তু তার এক দিন আগেই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই ঘোষণা দিলেন তিনি।

সূত্র : এএফপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা