× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত ৩৭ হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৫ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পেরিয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে দেশ দুটিতে। মৃতের সারি দীর্ঘ হওয়ার পাশাপাশি অলৌকিকভাবে দু-একজনকে এখনও জীবিত উদ্ধার হচ্ছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশ দুটিতে মোট নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৪৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় ৪ হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা।

এ ছাড়া আল আসাদের বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ৪১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের মধ্যে স্বল্পসংখ্যককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।

সূত্র : আল জাজিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা