× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৯ পিএম

সিসি ক্যামেরায় ধরা পড়া বন্দুকধারীর ছবি।

সিসি ক্যামেরায় ধরা পড়া বন্দুকধারীর ছবি।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিও রয়েছেন। নিজের বন্দুকের গুলিতেই তিনি মারা গেছেন।

গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ইস্ট ল্যান্সিং শহরের মিশিগান স্টেট ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে ‘আকারে খাটো একজন কালো পুরুষ’ বলে বর্ণনা করেছে। 

ঘটনার সময়, ছাত্র এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হয়েছিল।

পুলিশ পরে বলেছিল যে, ‘ক্যাম্পাসের জন্য আর কোনও হুমকি নেই।’ 

আগে প্রকাশিত ছবিগুলোতে সন্দেহভাজন একটি ডেনিম জ্যাকেট, একটি নেভি বেসবল ক্যাপ এবং লাল ট্রাউজার পরা ছিল। 

এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেছে, তাদের তদন্ত অব্যাহত রয়েছে। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য এখনো জানা যায়নি।

গুলির পর ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আসতে দেখা গেছে এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় অন্তত ৪৮ ঘণ্টার জন্য ক্যাম্পাসের সব কার্যক্রম বাতিল করা হয়েছে। 

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা