× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্ক ও সিরিয়ায় নিহত ৩৬ হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২১ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজারে ছাড়িয়েছে। আহত হাজার হাজার মানুষ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

তুরস্কের জরুরি সমন্বয় কেন্দ্র এসএকেওএম জানিয়েছে, তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোয় নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৬৪৩ হয়েছে।

প্রতিবেশী সিরিয়ায় নিহতের সংখ্যা ৪ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। নিচে আটকা পড়েছে মানুষ। তাদের মধ্যে স্বল্পসংখ্যককেই জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনও কিছু জীবিত মানুষ উদ্ধার করা যাচ্ছে। তবে বহুলোক এখনও নিখোঁজ রয়েছেন, যাদের জীবিত ফিরে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে।

সর্বশেষ ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪৭ ঘণ্টা পর ১০ বছর বয়সি এক মেয়েকে উদ্ধার করেছেন তুরস্কের কর্মীরা।

এদিকে জার্মানির উদ্ধারকারী দল ও অস্ট্রেলীয় সেনাবাহিনী শনিবার তাদের উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে। কারণ হিসেবে তারা হাতায় প্রদেশে অজ্ঞাত দুই গ্রুপের সংঘর্ষের কথা উল্লেখ করেছে।

খাদ্য সরবরাহ কমে যাওয়ায় সেখানে নিরাপত্তার আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন এক উদ্ধারকর্মী।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, তুরস্কের বিভিন্ন অঞ্চলে লুটে জড়িত থাকার অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুটের অভিযোগ তদন্ত করে দেশটির আটটি ভিন্ন প্রদেশ থেকে তাদের আটক করা হয়। সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা