× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিপাহ ভাইরাসের

উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৬ পিএম

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদসস্যের মৃত্যু। প্রবা ফটো

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদসস্যের মৃত্যু। প্রবা ফটো

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পলাশ হোসাইন (২৩) নামে এ পুলিশ সদস্য মারা গেছেন। 

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত পুলিশ সদস্য পলাশ মাগুরার ঘোড়ামারা গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। 

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. এজেডএম ইমরুল কায়েস প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।  

পুলিশ সূত্র জানায়, মৃত পলাশ ২০১৮ সালে কনস্টেবল হিসেবে যোগদানের পর থেকে পিরোজপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। 

পলাশের সঙ্গে থাকা তার শ্যালক ফিরোজ আলম বলেন, ‘কয়েক দিন আগে খেজুরের কাঁচা রস পান করেন পলাশ। গত বৃহস্পতিবার তার জ্বর হয়। অবস্থা খারাপ হলে শুক্রবার তাকে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ওইদিন বিকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’ 

ডা. এজেডএম ইমরুল কায়েস বলেন, ‘শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ সদস্য পালাশকে হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর ভর্তি করা হলে তাকে আইসিইউতে পাঠানো হয়েছিলো। জ্বর, খিচুনি ও শ্বাস কষ্ট এবং ব্রেইনে ইনফেকশন ছিল। নিপাহ ভাইরাসের সব উপসর্গ থাকায় রক্তের নমুনা নিয়ে ওইদিন বিকালেই পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়। আজ রাতের মধ্যে প্রতিবেদন আসার কথা। প্রতিবেদন পেলে নিশ্চিত হতে পারব তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা