× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধ্বংসস্তূপ থেকে এখনো জীবিত উদ্ধার হচ্ছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩২ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পার হয়েছে। ইতিমধ্যে দেশ দুটিতে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। তবে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তাদের জীবিত ফিরে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে।

এরপরও অলৌকিকভাবে অনেককেই জীবিত উদ্ধার করা যাচ্ছে। 

এক সপ্তাহ পর সাত মাসের এক শিশু ও এক কিশোরীকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপ থেকে বের করে এনেছেন উদ্ধারকর্মীরা। ঘটনাটি ঘটেছে বিধ্বস্ত দক্ষিণ-পূর্ব তুরস্কে।

ভূমিকম্পের ১৪০ ঘণ্টা পর হাতায় শহরে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। অন্যদিকে গাজিয়ানতেপ শহরে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এসমা সুলতান নামে ১৩ বছর বয়সি এক কিশোরীকে উদ্ধার করা হয়। 

সোমবারের ৭.৮ মাত্রার ভূ-কম্পনের কেন্দ্রস্থল কাহরামানমারাস শহরে ৭০ বছর বয়সি এক নারীকেও উদ্ধার করা হয়েছিল। 

রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি হ্যাবারের একটি ভিডিওতে দেখা যায়, কংক্রিট থেকে টেনে বের করার সময় বৃদ্ধা মেনেকসে তাবাক উদ্ধারকর্মীদের জিজ্ঞাসা করছেন- এটা কি পৃথিবী? এ সময় তিনি করতালি দিচ্ছিলেন আর সৃষ্টিকর্তার প্রশংসা করে কাঁদছিলেন।

এদিকে খাদ্য সরবরাহ কমে যাওয়ায় সেখানে নিরাপত্তার আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, তুরস্কের বিভিন্ন অঞ্চলে লুটে জড়িত থাকার অভিযোগ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুটের অভিযোগ তদন্ত করে দেশটির আটটি ভিন্ন প্রদেশ থেকে তাদের আটক করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, আইনভঙ্গকারীদের শাস্তি দিতে তিনি জরুরি ক্ষমতা প্রয়োগ করবেন। 

গত ৬ ফেব্রুয়ারি শেষরাতে তুরস্কের গাজিয়ানতেপে সৃষ্ট ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলে ১০টি প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি প্রতিবেশী সিরিয়াও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের আলেপ্পো ও বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রথম ভূমিকম্পের প্রায় ৯ ঘণ্টার মাথায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এ দুই ভূমিকম্পের পর অন্তত ৬৪৮টি ছোট ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা