× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হন্ডুরাসে ৫.৫ মাত্রার ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৫ পিএম

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর না এলেও সেটি প্রবলভাবে অনুভব করেছে দ্বীপবাসী। ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর না এলেও সেটি প্রবলভাবে অনুভব করেছে দ্বীপবাসী। ছবি: সংগৃহীত

হন্ডুরাসের উপকূলে ৫.৫ মাত্রা ভূমিকম্প হয়েছে স্থানীয় সময় বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে। বিখ্যাত পর্যটন স্থল রোয়াতান দ্বীপের খুব কাছে কম্পন অনভূত হয়েছে বলেও জানা গেছে। 

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির ব্যাপারে জানা যায়নি বলে উল্লেখ করেছেন হন্ডুরাসের স্থানীয় অগ্নি নির্বাপন প্রধান। ইউরোপিয়ান-মেডেটারিয়ান সেইসমোলজিকাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, দ্বীপের উত্তর-পূর্বের ৫৫ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। পৃষ্ঠ থেকে গভীরতা ছিল দুই কিলোমিটার।  

রয়টার্সের প্রতিবেদন বলছে, এ ঘটনায় এখনও ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) কোনো সুনামি সতর্কতা ঘোষণা করেনি।

অগ্নি নির্বাপন প্রধান উইলমের গুয়েরেরো বলেছেন, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর না এলেও সেটি প্রবলভাবে অনুভব করেছে দ্বীপবাসী। এতে দ্বীপ জুড়ে ঘরের বাইরেও বেরিয়ে আসে অনেকে। সূত্র: রয়টার্স




শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা