× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ডের পাইলটকে জিম্মি করেছে ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদীরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৮ পিএম

এই বিমানে হামলা চালিয়ে নিউজিল্যান্ডের ওই পাইলটকে অপহরণ করে জিম্মি করা হয়

এই বিমানে হামলা চালিয়ে নিউজিল্যান্ডের ওই পাইলটকে অপহরণ করে জিম্মি করা হয়

ইন্দোনেশিয়ার দুর্গম পার্বত্য অঞ্চল পাপুয়া থেকে নিউজিল্যান্ডের এক পাইলটকে জিম্মি করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। পাঁচজন যাত্রী বহনকারী একটি ছোট বিমান এনদুগা প্রদেশে অবতরণের পর হামলা চালিয়ে ৩৭ বছর বয়সি পাইলট মেহরটেনসকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) সদস্য বলে জানা গেছে। টিপিএনপিবি জানিয়েছে, পাইলট মেহরটেনস নিরাপদ আছেন। কিন্তু পশ্চিম পাপুয়ার স্বাধীনতা স্বীকৃত না হওয়া পর্যন্ত তাকে মুক্তি দেবে না তারা

টিপিএনপিবির মুখপাত্র সেবি সাম্বম বিবিসি ইন্দোনেশিয়াকে বলেছেন, ‘ওই বিমানে এক শিশুসহ যে পাঁচজন যাত্রী ছিলেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তারা স্থানীয় বাসিন্দা।’

সেবি সাম্বম আরও বলেন, ‘রাজনৈতিক আলোচনায় হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য মেহরটেনসকে অপহরণ করে ওই গোষ্ঠীর প্রত্যন্ত অঞ্চলের একটি শক্ত ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো পাপুয়ায় চলমান ঐতিহাসিক সংঘাত ও সহিংসতার জন্য তাদের ভূমিকার দায় না নেওয়া পর্যন্ত মেহরটেনসকে জিম্মি করে রাখা হবে।’

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, মেহরটেনসকে উদ্ধারে তারা অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করছে। তবে পুলিশ জানিয়েছে, অভিযানটি কঠিন হবে, কারণ ওই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর একমাত্র বাহন হলো বিমান।

এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, জাকার্তায় তাদের দূতাবাস এ বিষয়ে কাজ করছে।

উল্লেখ্য, সম্পদসমৃদ্ধ অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ভোটে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসার পর স্বাধীনতার দাবিতে যুদ্ধে জড়িয়ে পড়ে।

আদিবাসী পাপুয়ান স্বাধীনতাপন্থি যোদ্ধারা ২০১৮ সাল থেকে ঘন ঘন আক্রমণ চালিয়ে যাচ্ছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা