× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৫ এএম

চিংড়ি মাছ থেকে শুরু করে ক্যাকটাই; এমনকি যুক্তরাষ্ট্রে আইকনিক প্রজাতি বুনো কীটকল পর্যন্ত বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

চিংড়ি মাছ থেকে শুরু করে ক্যাকটাই; এমনকি যুক্তরাষ্ট্রে আইকনিক প্রজাতি বুনো কীটকল পর্যন্ত বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে ৪০ শতাংশ প্রাণী এবং ৩৪ শতাংশ উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়াও পতনের মুখে রয়েছে বাস্তুতন্ত্রের ৪১ শতাংশ। পরিবেশ সংরক্ষণবিষয়ক গবেষণা গোষ্ঠী নেচারসার্ভের তথ্য-উপাত্ত বলছে এ কথা। 

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চিংড়ি মাছ থেকে শুরু করে ক্যাকটাই; এমনকি যুক্তরাষ্ট্রে আইকনিক প্রজাতি বুনো কীটকল পর্যন্ত বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। নেচারসার্ভ যুক্তরাষ্ট্র ও কানাডায় নিজেদের নেটওয়ার্কে থাকা এক হাজারেরও বেশি বিজ্ঞানীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে। সংস্থাটির দাবি, তাদের প্রতিবেদন এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ। এতে প্রাণী, উদ্ভিদ এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্য সম্পর্কিত পাঁচ দশকের নিজস্ব তথ্য সমন্বয় করেছে তারা।

নেচারসার্ভের প্রেসিডেন্ট শন ও’ব্রায়ান বলেছেন, প্রতিবেদনে যা উঠে এসেছে, তা ‘ভীতিকর’। প্রাণী ও উদ্ভিদের সুরক্ষা পাশের জন্য ব্যবস্থা নেওয়া যে কতটা জরুরি, তা বুঝতে প্রতিবেদনটি আইনপ্রণেতাদের সহায়তা করবে।

শন ও’ব্রায়ান আরও জানান, যুক্তরাষ্ট্রের কোনো অঞ্চলগুলো অরক্ষিত এবং কোথায় প্রাণী ও উদ্ভিদ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, তা তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। ফলে আইনপ্রণেতাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। 

ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতা ডন বায়ের এ প্রতিবেদন প্রসঙ্গে বলেন, আমাদের জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, তার একটি ভয়ানক এবং যন্ত্রণাদায়ক চিত্র ফুটে উঠেছে নেচারসার্ভের তথ্য-উপাত্তের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, ‘আমি সে প্রচেষ্টার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এ প্রচষ্টা জীববৈচিত্র্য রক্ষা প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।’ 

নেচারসার্ভের তথ্য-উপাত্ত বলছে, প্রাণী বাদেও সব ক্যাকটাই গাছের মধ্যে অন্তত অর্ধেক বিলুপ্তির ঝুঁকির মুখে রয়েছে। এ ছাড়াও ম্যাপল-লিফ ওক গাছসহ প্রায় ২০০ প্রজাতির গাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ভিদ, প্রাণী এবং বাস্তুতন্ত্র বিবিধ ঝুঁকির মুখে রয়েছে। এসব ঝুঁকির মুখে রয়েছে বাসস্থানের অবক্ষয়, জমি রূপান্তর, আক্রমণাত্মক প্রজাতি, নদীতে বাঁধ দেওয়া ও পানির দূষণ এবং জলবায়ু পরিবর্তন।

সূত্র : এএফপি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা