× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরে সোমবারের ভূমিকম্পের পর উদ্ধারকারীরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন। ছবি : রয়টার্স

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরে সোমবারের ভূমিকম্পের পর উদ্ধারকারীরা একটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন। ছবি : রয়টার্স

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে সিরিয়া সীমান্তের কাছে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত তিন শতাধিক নিহতের তথ্য জানিয়েছেন সিরিয়া ও তুরস্কের কর্মকর্তারা।

ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।


সিরিয়ায় বেশি মৃত্যু

সংবাদমাধ্যম আলজাজিরা সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ২৩৭ জন নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৬৩৯ জন।

সিরিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী আহমেদ ধমিরিয়েহ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছে। এটি আরও বাড়তে পারে। 

সিরিয়ার যে স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে সেটি সরকার ও বিরোধীদের নিয়ন্ত্রিত এলাকা। 

বিদ্রোহী-নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় বিরোধীদের সিরিয়ান সিভিল ডিফেন্স পরিস্থিতিটিকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে, সেখানে ভবনগুলো ধসে পড়েছে এবং তার নিচে অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। 

আলেপ্পো প্রদেশে বিপুলসংখ্যক ভবন ধসে পড়েছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার মতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে গাজিয়ানতেপ শহরের কাছে আঘাত হানে। এর গভীরতা ছিল ১৭ দশমিক ৯ কিলোমিটার।

তুরস্কেও বাড়ছে প্রাণহানি

তুরস্কের রাজধানী আঙ্কারাসহ অন্যান্য শহর এবং সংশ্লিষ্ট অঞ্চলজুড়ে সিরিয়ার গাজিয়ানতেপ শহরের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বলছে, দেশটির দক্ষিণ-পূর্বে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় প্রাথমিকভাবে অন্তত ৭৬ জন নিহত হয়েছে। 

সংস্থাটি বলছে, তারা এখন পর্যন্ত ৪৪০ জনের আহতের তথ্য পেয়েছে। 

দিয়ারবাকিরে থাকা সংবাদমাধ্যম বিবিসির তুরস্ক প্রতিনিধি জানান, শহরটির একটি শপিং মল ধসে পড়েছে। গাজা উপত্যকায় থাকা বিবিসির প্রযোজক রুশদি আবুয়ালুফ বলেন, তিনি যে বাড়িতে থাকেন সেখানে প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পটির মাত্রা ৭.৪ ছিল বলে জানিয়েছেন স্থানীয় ভূতত্ত্বিকরা। তারা জানান, ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিট পরই দ্বিতীয় দফায় আরেকটি কম্পন অনুভূত হয়।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা