× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলিতে দাবানল

নিহত বেড়ে ২৩, আরেক অঞ্চলে জরুরি অবস্থা জারি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১ পিএম

বৈরী আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। বায়োবায়ো অঞ্চল থেকে ৪ ফেব্রুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। বায়োবায়ো অঞ্চল থেকে ৪ ফেব্রুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

চিলিতে শুক্রবার থেকে ছড়িয়ে পড়া দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩। স্থানীয় সময় শনিবার রাতের দিকে নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কায় অ্যারাউকানিয়া নামক অঞ্চলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত অন্তত ৯৭৯ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে আরও ১ হাজার ১০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

দক্ষিণ আমেরিকার দেশটির প্যাসিফিকের তীর ধরে গড়ে ওঠা বায়োবায়ো ও নুবল অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে দাবানল দেখা দেয়। এই দুই স্থানে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তা নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। এ অবস্থায় শনিবার অ্যারাউকানিয়ায়ও জরুরি অবস্থা জারি করা হয় বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে। 

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার সংবাদ সম্মেলনে বলেন, দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য নিয়মিত দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন  হয়ে পড়েছে। এ অবস্থায় অ্যারাউকানিয়া অঞ্চলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

শনিবার চিলির তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। যে অঞ্চলে দাবানল দেখা দিয়েছে সেটি আঙ্গুর, আপেল ও বেরি চাষের জন্য বিখ্যাত। 

দাবানল নিয়ন্ত্রণে প্রতিবেশী স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল ও ভেনিজুয়েলা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। 

সূত্র : রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা