প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৪ পিএম
নদীর যে অংশে ঘটনাটি ঘটেছে, সেখানে হাঙর সচরাচর আসে না। ছবি: সংগৃহীত
পশ্চিম অস্ট্রেলিয়ায় নদীতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক ১৬ বছর বয়সী কিশোরী মারা গেছেন। শনিবার দেশটির বন্দর শহর ফ্রেম্যান্টলের শহরতলী পার্থের সোয়ান নদীতে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদন বলছে, কিশোরীকে টেনে তোলার পর মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, ঘটনার সময় বন্ধুদের সঙ্গে জেট স্কি চালাচ্ছিলেন তিনি।
পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কাছে ডলফিন দেখে পানিতে ঝাঁপ-ও দিয়ে থাকতে পারেন ওই কিশোরী। পুলিশ পরিদর্শক পল রবিনসন এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক’ হিসেবে অভিহিত করেছেন।
মৎস বিশেষজ্ঞরা বলছেন, নদীর যে অংশে ঘটনাটি ঘটেছে, সেখানে হাঙর সচরাচর আসে না। সূত্র: বিবিসি