প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৮ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।
যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনের নজরদারি বেলুন শনাক্তের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।
ব্লিঙ্কেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের আকাশে এই নজরদারি বেলুনের উপস্থিতি আমাদের সার্বভৌমত্বের এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের ঘটনা স্পষ্টভাবে অগ্রহণযোগ্য।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চীনের গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত স্পর্শকাতর’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছে বলে জানিয়েছিল।
কিন্তু, চীনের দাবি ছিল ওই বেলুন আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য পাঠানো। ওই বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে বেইজিং।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাদের নজরে এসেছে।
বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গছে। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র্র রয়েছে।
যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রেরর নাগরিকত্ব নেওয়া চীনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচর বৃত্তির কাজে লাগাচ্ছে বেইজিং।
উল্লেখ্য, দুই দিন পরেই ব্লিঙ্কেনের চীন যাওয়ার কথা ছিল। কিন্তু, প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্লিঙ্কেনের যৌথ সিদ্ধান্তেই এ সফর স্থগিত করা হয়।
সূত্র : আলজাজিরা