× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় ডাকাত ও পাহারাদারদের মধ্যে সংঘর্ষে নিহত ৪০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০ পিএম

ডাকাতদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

ডাকাতদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাতসিনা রাজ্যে ডাকাত দল এবং স্থানীয় পাহাদারদের মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানা গেছে। 

দুটি নিরাপত্তা সূত্র ওই সংঘর্ষে মৃতের সংখ্যা ৫০ বলে জানিয়েছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) ঝোপ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজ্যের কাঙ্করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাতসিনা রাজ্য পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ গত শুক্রবার (৩ জানুয়ারি) বলেছেন, ‘একটি সশস্ত্র ডাকাত দল কাতসিনার বাকোরি এলাকার একটি গ্রামে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) ডাকাতির পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় পাহারাদাররা তাদের তাড়া করে। যার ফলে মারাত্মক সংঘর্ষ হয় এবং ওই প্রাণহানি ঘটে।’

ইসাহ আরও বলেন, ‘ডাকাতদের আইনের আওতায় আনার লক্ষ্যে যৌথ নিরাপত্তা অভিযান চলছে।’

কাতসিনা হলো উত্তরের রাজ্যগুলোর মধ্যে একটি যা সশস্ত্র গ্রুপ, যারা এই অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে এবং হাইওয়েতে ডাকাতি এবং অপহরণ করে থাকে৷

এই সংঘর্ষের ফলে অঞ্চলটিতে নিরাপত্তার অভাব প্রকট হয়ে উঠেছে। আগামী ২৫ ফেব্রুয়ারির নির্বাচনের আগে ভোটারদের জন্য প্রধান উদ্বেগের বিষয় হল নতুন একজন সংসদ সদস্য এবং বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারির একজন উত্তরাধিকারী নির্বাচন করা।  

সাবেক সামরিক শাসক বুহারি আট বছর আগে নিরাপত্তা সমস্যার অবসানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন।

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা