× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বরাদ্দে সন্তুষ্ট তালেবান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০৬ পিএম

তালেবান সরকারের মুখপাত্র সোহেল সাহিন।

তালেবান সরকারের মুখপাত্র সোহেল সাহিন।

ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সদ্য পেশ করা বাজেটের যথেষ্ট সমালোচনা করলেও, ওই বাজেটে সন্তুষ্ট তালেবান। ভারতের বাজেট পেশের পর প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তানের শাসক তালেবান গোষ্ঠী। 

কারণ, ওই বাজেটে এ বার আফগানিস্তানকে সাহায্য হিসেবে ধার্য করা হয়েছে পঁচিশ লাখ ডলার। এই ঘোষণায় স্বস্তিতে তালেবান সরকার। তালেবান সরকারের মুখপাত্র সোহেল সাহিন সংবাদমাধ্যমে বলেন, ‘আফগানিস্তানকে দেওয়া ভারতের উন্নয়ন প্যাকেজে আমরা খুশি। ওই সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বিশ্বাস আরও দৃঢ় হবে।’

গত বারের বাজেটেও এই একই পরিমাণ অর্থ ধার্য করা হয়েছিল কাবুলের জন্য। ২০২১ সালের অগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। অস্ত্রের মাধ্যমে সে দেশের ক্ষমতার হস্তান্তরে ভারতের সমর্থন না থাকলেও প্রায় ভেঙে পড়া অর্থনীতির আফগানিস্তানকে মানবিক সাহায্য দিতে পিছপা হয়নি ভারত। কাবুলকে গম, কোভিড টিকাসহ অন্যান্য সাহায্যও পাঠিয়েছে ভারত।

উল্লেখ্য, নির্মলা যে বাজেট পেশ করেছেন তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটের ৩২.৪০ শতাংশ রাখা হয়েছে অন্য দেশের উন্নয়ন খাতে। সেখান থেকে সবচেয়ে বেশি ২৪০০ কোটি রুপি সাহায্য দেওয়া হয়েছে ভুটানকে। আফগানিস্তানের ৩৪টি প্রদেশে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে ভারত। 

তালেবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পরে অধিকাংশ প্রকল্পের কাজই বন্ধ। তবে তালেবান সরকারের তরফে বলা হয়েছে, চাইলে ভারত অন্তত ২০টি প্রকল্পের কাজ শুরু করতে পারে। 

সোহেল সাহিনের বলেছেন, ‘আফগানিস্তানে বহু প্রকল্পে কাজ করছে ভারত। যদি ওই সব প্রকল্প শেষ হয় তবে দুই দেশের মধ্যে সম্পর্কে আরও ভাল হবে। পারস্পরিক আস্থা বাড়বে।’

সূত্র : ইকোনোমিক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা