× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উ. কোরিয়া ও ইরানের পরমাণু অস্ত্র তৈরির অধিকার রয়েছে : ওর্তেগা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৪ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩২ পিএম

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান ও উত্তর কোরিয়ার অধিকারের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরান ও উত্তর কোরিয়াকে ঠেকিয়ে রাখার কোনো কর্তৃত্ব যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানকে স্বাগত জানানোর পর ওর্তেগা এমন মন্তব্য করেন।

ওর্তেগা ইরানের মন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, ‘আমরা পারমাণবিক বোমা ভালোবাসি না। তবে ইরান যদি পরমাণু বোমা বানাতে চায়, তাহলে সে দেশকে বাধা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা শক্তির কি কর্তৃত্ব আছে?’

তিনি  বলেন, ‘একইভাবে যেকোনো উপায়ে হোক না কেন, উত্তর কোরিয়াও পারমাণবিক বোমা তৈরির সার্বভৌম অধিকার রয়েছে। আর এটা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অনুভব করে না।’

ওর্তেগা আরও বলেন, ‘কোনো দেশের পরমাণবিক অস্ত্র আছে, কোনো দেশের কাছে নেই, পশ্চিমা শক্তির তা নির্ধারণ করার অধিকার নেই।’

তিনি আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে চান ইয়াঙ্কিদের থেকে শুরু করে সমস্ত পারমাণবিক বোমা অদৃশ্য হয়ে যাক।

আমির আব্দুল্লাহিয়ান ওর্তেগাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য শান্তিপূর্ণ।

সূত্র : আল আরাবিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা