প্রবা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২২ ১৬:১৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২২ ১৭:০৯ পিএম
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সেপ্টেম্বরেই দেশে ফিরবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসের ২ বা ৩ তারিখেই তিনি দেশে ফিরবেন।
দেশের অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোটাবায়া। সেখান থেকে পরদিনই পাড়ি দেন সিঙ্গাপুরে। যেখানে দুই সপ্তাহ অবস্থানের সুযোগ পান তিনি। এর মধ্যে গোটাবায়াকে সিঙ্গাপুরে রাখতে আরও ১৪ দিনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল লঙ্কান সরকার। সে বিষয়ে অগ্রগতি না হওয়ায় থাইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছিল কূটনৈতিক সূত্র।
এরপর গত ১১ আগস্ট থাইল্যান্ড পৌঁছান সাবেক এই লঙ্কান প্রেসিডেন্ট। সেখানে তার মিরিহানা বাসভবনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
তার আগে গোটাবায়ার কাছে কূটনৈতিক পাসপোর্ট থাকায় তিনি দেশটিতে ৯০ দিন থাকতে পারবেন বলেও জানিয়েছিল এর পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্বিনা।
অন্যদিকে, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে রাজাপাকসের নেতৃত্বাধীন দল পোদুজানা পেরামুনা (এসএলপিপি) প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে অনুরোধ জানান।
পরবর্তীতে গোটাবায়ার দেশে ফেরার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট রনিল তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা যায়।
প্রবা/এনএস/জেআই