× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্য আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী রোকা বোটেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০ পিএম

ইকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ম্যানুয়েলা রোকা বোটেই।

ইকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ম্যানুয়েলা রোকা বোটেই।

ম্যানুয়েলা রোকা বোটেই ইকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি মধ্য আফ্রিকার দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশন পরিবেশিত খবরে এ কথা বলা হয়।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকুয়াটোরিয়াল গিনির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইস ডিনের দায়িত্ব পালন করা বোটেই ২০২০ সালে দেশটির শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপ্রধানের ছেলে ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং ম্যাঙ্গু এক টুইটার বার্তায় লিখেছেন, ‘ইকুয়াটোরিয়াল গিনিতে প্রথমবারের মতো একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। এটি দেশে লিঙ্গসমতার প্রতিশ্রুতির বড় প্রমাণ। অভিনন্দন, ম্যানুয়েলা রোকা বোটেইকে।’

রোকা বোটেই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো পাসকুয়াল ওবামা আসুয়ের স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রায় আট বছর এ পদে ছিলেন।

সূত্র : ব্যারনস ডট কম

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা