× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানে নৃত্যশিল্পী যুগলের ১০ বছরের কারাদণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২২ পিএম

ইরানে নৃত্যশিল্পী যুগলের রাস্তায় নাচের ভিডিওর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

ইরানে নৃত্যশিল্পী যুগলের রাস্তায় নাচের ভিডিওর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

ইরানে রাস্তায় নাচের একটি ভিডিও পোস্ট করার পরে নৃত্যশিল্পী যুগলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ওই নৃত্যশিল্পীরা হলেন আস্তিয়াজ হাকিকি ও আমির মোহাম্মদ আহমাদি। তাদের বাগদান সম্পন্ন হয়েছে। দুর্নীতি ও পতিতাবৃত্তি, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যোগসাজশ এবং প্রজতন্ত্রের বিরুদ্ধে প্রচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের৷

ভিডিওটিতে ওই যুগলকে তেহরানের আজাদি (স্বাধীনতা) টাওয়ারে নাচতে দেখা যায়। পেশায় ফ্যাশন ডিজাইনার হাকিকিকে তার পৈত্রিক বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।

নৈতিকতা পুলিশের হাতে আটক মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভে যুক্ত হওয়াদের কঠোর শাস্তি দিচ্ছে তেহরান। কিন্তু, ওই যুগলের নাচ ইরানে চলমান বিক্ষোভের সঙ্গে যুক্ত নয়।

একটি সূত্র বিবিসি মনিটরিংকে নিশ্চিত করেছে যে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করার পরে ওই যুগলকে গ্রেপ্তার করা হয়েছিল। ইনস্টাগ্রামে তাদের দুজনের সম্মিলিত ফলোয়ার প্রায় দুই মিলিয়ন।

গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহসা আমিনি মারা যাওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তেহরানে নারীদের হিজাব বা স্কার্ফ দিয়ে চুল ঢাকতে বাধ্য করার নিয়ম লঙ্ঘনের অভিযোগে আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল।

সেপ্টেম্বরে শুরু হওয়া আন্দোলন ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতায় আসার পর থেকে ইরানের শাসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিক্ষোভ দমন করার জন্য তেহরান এ পর্যন্ত অন্তত চারজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করাসহ অস্থিরতার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি প্রদান করছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা