× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝাড়খণ্ডে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৯ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরের ধানবাদে জোড়াফটক নামের ব্যস্ত এলাকায় ১৩ তলাবিশিষ্ট আশীর্বাদ টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর প্রায় ৪০টি গাড়ি ঘটনাস্থলে যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

মুখ্য সচিব সুখদেব সিংয়ের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় ধানবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের জন্য চিন্তিত। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা