× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল জাপানের একটি পারমাণবিক চুল্লি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ২১:৪১ পিএম

সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তাকাহামা বিদ্যুৎ চুল্লিটি বন্ধ হয়ে যাওয়ার আগে একটি অ্যালার্ম দেয়। ২০১৭ সালের জুনে তোলা। ছবি: সংগৃহীত

সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তাকাহামা বিদ্যুৎ চুল্লিটি বন্ধ হয়ে যাওয়ার আগে একটি অ্যালার্ম দেয়। ২০১৭ সালের জুনে তোলা। ছবি: সংগৃহীত

জাপানের একটি পারমাণবিক চুল্লি সোমবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তেজস্ক্রিয়তা বিকিরণের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তাকাহামা বিদ্যুৎ চুল্লিটি বন্ধ হয়ে যাওয়ার আগে একটি অ্যালার্ম দেয়। তারপরও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে এএফপির এক প্রতিবেদনে। 

জাপানের নিউক্লিয়ার রেগুলেটর অথরিটি (এনআরএ) এক বিবৃতিতে জানায়, ‍নিউট্রনের পরিমাণ কমে যাওয়ায় পারমাণবিক জ্বালানি চুল্লিটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। আশপাশের পরিবেশে বিরূপ কোনো প্রতিক্রিয়া শনাক্ত হয়নি। তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

জাপানে মোট ৩৩টা পারমাণবিক চুল্লি রয়েছে। ২০১১ সালের মার্চের সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এরপর দুই-তৃতীয়াংশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। যে কয়টি চুল্লি ২০১১ সালের পর ফের চালু করা হয়েছিল তাকাহামা বিদ্যুৎ চুল্লি তাদের অন্যতম। 

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপান বর্তমানে তীব্র জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় গত আগস্টে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রবিরোধী বড় ধরনের আন্দোলন রয়েছে। 

সূত্র: এএফপি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা