× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেশওয়ারে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৭, আহত ৯০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:১৩ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম

পেশওয়ার পুলিশ লাইনের মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতি হামলার ঘটনা ঘটে। ৩০ জানুয়ারি তোলা। ছবি: সংগৃহীত

পেশওয়ার পুলিশ লাইনের মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতি হামলার ঘটনা ঘটে। ৩০ জানুয়ারি তোলা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশওয়ারে একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৭ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৯০ জন। আহতদের স্থানীয় দু-্একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা শঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

সোমবার (৩০ জানুয়ারি)  দুপুরের নামাজের সময় ওই হামলার ঘটনা ঘটে। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। 

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, পেশওয়ার পুলিশ লাইনে সোমবার জোহরের নামাজের সময় এক ব্যক্তি আত্মঘাতি হামলা চালান। সন্দেহভাজন ওই ব্যক্তি মারা গেছেন। তিনি নামাজের সামনের কাতারে ছিলেন। 

জিওনিউজের এক প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ১৩ জনকে পেশওয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।

সূত্র : জিওনিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা