× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেক্সিকোতে নাইট ক্লাবে গুলি, নিহত ৮

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১২:৫৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

উত্তর মেক্সিকোর জেরেজ শহরের একটি ব্যস্ত নাইট ক্লাবে গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। রবিবার (২৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা সচিবালয়ের এক প্রতিবেদনে জানানো হয়, জ্যাকাটেকাস রাজ্যে শুক্রবার রাতের শেষের দিকে শনিবার ভোরের আগে এই ঘটনা ঘটে।

 অস্ত্রধারীরা দুটি গাড়িতে করে এসে বারে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে থাকে।  

এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার সময় আরও দুজন নিহহত হন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও পাঁচজন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হতাহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীত শিল্পী ও গ্রাহক রয়েছেন।

‘ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন লোকজন’ বলেন প্রত্যক্ষদর্শীরা। 

রাজ্যের রাজধানী শহর জাকাতেকাস থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের একটি পৌরসভা জেরেজ। এর কেন্দ্রে অবস্থিত বারটি এল ভেনাদিতো নামে পরিচিত।

কয়েক বছর ধরে জেরেজ শহরে সহিংসতার ঘটনা ঘটছে। সহিংসতার কারণে গত বছর শহরের আশপাশের গ্রামের শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সূত্র: এনডিটিভ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা