× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুপির দর পতনের দায় পিটিআই সরকারের : শেহবাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১২:৪৩ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:০৩ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির দর পতনের প্রেক্ষিতে পূর্ববর্তী সরকারকে দোষারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই কথা বলেছেন তার অর্থমন্ত্রী ইসহাক দারও। 

তারা বলেছেন, এই দায় পূর্ববর্তী পিটিআই সরকারের। তাদের অযোগ্যতার কারণে বেশ কিছু উন্নয়ন প্রকল্প অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। 

যদিও পিটিআই সরকারকে দোষারোপ করা ছাড়া শেহবাজ দেশকে নজিরবিহীন অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার জন্য এখনও পর্যন্ত কোনো পরিকল্পনার কথা জানাতে পারেনি।  

ইসলামাবাদে গ্রিন লাইন এক্সপ্রেস ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে শেহবাজ জানান, তিনি এই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি চুক্তির প্রত্যাশা করেছিলেন। তিনি বলেন, ওই চুক্তি হলে অন্যান্য ঋণদাতারাও দেশটির অর্থনৈতিক সংকট প্রশমনে সহায়তা করবে।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের একদিন পর আইএমএফ জানিয়েছে, প্রয়োজনীয় ঋণ কর্মসূচী পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করার জন্য তারা আগামী সপ্তাহে পাকিস্তানে একটি দল পাঠাবে। 

এদিকে বৈদেশিক মুদ্রার সংকটের কারণে দেশটির আমদানি প্রায় স্থবির হয়ে পড়েছে।

শেহবাজ বলেছেন, ‘এটি একটি কঠিন সময় এবং জোট সরকার দেশকে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের করার জন্য দিনরাত চেষ্টা করছে।’

স্থবির প্রকল্পগুলোর জন্য পিটিআই প্রশাসনকে দায়ী করে তিনি বলেন, ‘ইমরান খানের নেতৃত্বাধীন দলের নেতারা আমাদের চীনা ভাই  এবং কোম্পানিগুলোকে দুর্নীতির জন্য অভিযুক্ত করেছে, যা পাকিস্তান ও চীনের মধ্যে কয়েক দশকের পুরনো ভ্রাতৃত্বের সম্পর্ককে ক্ষুণ্ন করেছে। তবে এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে।’

সূত্র : ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা