× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিক-প্রধানের উচিত ইউক্রেন যুদ্ধক্ষেত্র পরিদর্শন করা : জেলেনস্কি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১২:০৯ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডিন্ট থমাস বাখকে ইউক্রেনের বাখমুতের যুদ্ধক্ষেত্র পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অঞ্চলটিতে রুশ সৈন্যদের সঙ্গে ইক্রেনীয় সেনাবাহিনী ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত।

অলিম্পিক কমিটি জানিয়েছে, রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটদের আগামী ২০২৪ সালে প্যারিস গেমস-এ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য একটি উপায় অন্বেষণ করার কথা বলার পরই শুক্রবার জেলেনস্কি উস্কানিমূলক এই আমন্ত্রণ জানান। 

ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে  রাশিয়া ও এর মিত্র দেশ বেলারুশ  অধিকাংশ অলিম্পিক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভাষণে জেলেনস্কি বলেন, আমি মি. বাখকে বাখমুত পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছি। যাতে তিনি নিজের চোখে দেখতে পারেন যে সেখানে নিরপেক্ষতার কোনো অস্তিত্ব নেই।

তিনি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়ান ক্রীড়াবিদদের যেকোনো নিরপেক্ষ ব্যানার রক্তে রঞ্জিত।

দোনেৎস্কের পূর্বাঞ্চলীয় নগর রাখমুত বর্তমানে ইউক্রেন যুদ্ধের উপকেন্দ্রে পরিণত হয়েছে। 

বাখ শুক্রবার বলেছিলেন, আশা করছি আগামী ২০২৪ সালে প্যারিসের অলিম্পিক গেমস-এ রাশিয়ান ও বেলারুশিয়ান অ্যাথলেটরা অংশগ্রহণ করবে। যদি তারা শুধুমাত্র একটি নিরপেক্ষ পতাকার নিচে প্রতিদ্বন্দ্বিতা করে। সূত্র: আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা