× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝাড়খণ্ডে নার্সিংহোমে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১১:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে একটি বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে দুই চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধানবাদের ব্যাঙ্কমোড় এলাকায় নার্সিং হোম কাম প্রাইভেট হাউসের স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে। 

এতে প্রতিষ্ঠানটির মালিক ও তার স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়। মূলত অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটে। 

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ার পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। একজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সেটা জানতে তদন্ত চলছে।’

তিওয়ারি জানান, মৃতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে- মেডিকেল প্রতিষ্ঠানের মালিক ডা. বিকাশ হাজরা, তার স্ত্রী ডা. প্রেমা হাজরা, মালিকের ভাগ্নে সোহান খামারি এবং গৃহকর্মী তারা দেবী। পঞ্চম ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা