× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানে কার্গো জাহাজ ডুবে নিহত ২, নিখোঁজ ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম

উদ্ধারকাজে জাপানের কোস্ট গার্ডের সদস্যরা। ২৫ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

উদ্ধারকাজে জাপানের কোস্ট গার্ডের সদস্যরা। ২৫ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

জাপান ও দক্ষিণ কোরিয়ার জলসীমায় একটি কার্গো জাহাজ ডুবে দুজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও নয়জন। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে জাপানের নাগাসাকি ও দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের মধ্যকার একটি স্থানে একটি কার্গো জাহাজ ডুবে যায়। জিন্তিয়ান নামের ৬ হাজার ৬৫১ টনের কার্গোটি হংকংয়ের একটি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। 

জিন্তিয়ানের নাবিকরা চীনা অথবা মিয়ানমারের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। কার্গোটি কাঠ নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে মালয়েশিয়া যাচ্ছিল। 

জাপানের কোস্ট গার্ডের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার মধ্যরাতের পর আমরা একটি সতর্ক বার্তা পাই। একটি কার্গো ঝড়ের কবলে পড়ে সহায়তা চায়। আমাদের কোস্ট গার্ড সদস্যরা দ্রুত কোর্গোটির দিকে রওনা করে। 

কিন্তু ঝড়ের কারণে রাতে তেমন একটা উদ্ধার কাজ করা সম্ভব হয়নি। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফের উদ্ধার কাজ শুরু হয়। তখন দুজনকে মৃত ও ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞানদের মধ্যে একজন ছাড়া বাকি সবার জ্ঞান ফিরে আসে। 

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপেও আলাদা একটি জাহাজ ডুবে যায়। ওই জাহাজে থাকা ১৯ নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তারা সবাই চীনা নাগরিক।

সূত্র : রয়টার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা