× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালাউইতে কলেরায় মৃত্যু এক হাজার ছাড়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:০৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ১৬:১১ পিএম

সন্তানকে নিয়ে হাসপাতালের শস্যায় এক মা। মালাউইর রাজধানী লিলংওয়ে থেকে সম্প্রতি তোলা। ছবি: সংগৃহীত

সন্তানকে নিয়ে হাসপাতালের শস্যায় এক মা। মালাউইর রাজধানী লিলংওয়ে থেকে সম্প্রতি তোলা। ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে কলেরায় মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করছে। গত নভেম্বরে রোগটির নতুন প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এত মানুষের মৃত্যু হলো। একই সময়ে রোগটিতে আক্রান্ত্র হয়েছেন আরও ৩০ হাজারের বেশি। 

বুধবার (২৫ জানুয়ারি) মালাউইর স্বাস্থ্যমন্ত্রী খুম্বিজে চিপোন্ডা এক বিবৃতিতে এসব তথ্য জানান। 

বিবৃতিতে বলা হয়, মূলত রাজধানী লিলংওয়ে ও পার্শ্ববর্তী শহর ব্লানটায়ারে বেশির ভাগ মানুষের মানুষের মৃত্যু হয়েছে। কলেরা আক্রান্তদের সৎকার করতে গিয়ে পরিবারের সদস্যরাও রোগটিতে আক্রান্ত হচ্ছে। তাই মৃতদের সৎকারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশগুলোয় কলেরা একটি সাধারণ ঘটনা। নভেম্বর থেকে মার্চের মধ্যে ওই অঞ্চলে বৃষ্টি হয়। আর বৃষ্টির সময় এই রোগের প্রাদুর্ভাব ঘটে। প্রতি মৌসুমে সাধারণ সর্বোচ্চ ১০০ মানুষের মৃত্যু হয়ে। কিন্তু মালাউইতে এবার আগের সব রেকর্ড ভেঙে গেছে।

স্বাস্থ্যমন্ত্রীর তথ্যমতে, গত নভেম্বরে প্রাদুর্ভাব শুরুর পর থেকে ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার ৬২১ জন। আক্রান্তের বিপরীতে মৃত্যুর অনুপাত ৩ দশমিক ২৭ শতাংশ, যা অনেক বেশি। পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধার অভাবে মৃতের সংখ্যা বাড়ছে। 

নিহতদের গড় বয়স, লিঙ্গ ইত্যাদি সম্পর্কে জানা যায়নি। তবে, স্কুল খোলার পর মৃতের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী খুম্বিজে চিপোন্ডার বিবৃতিতে। 

সূত্র: রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা