× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ০৮:৫৫ এএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ০৯:০৫ এএম

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। ছবি : বিবিসি

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। ছবি : বিবিসি

এক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী পেল নিউজিল্যান্ড। দেশটির ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। ৪৪ বছর বয়সী হিপকিন্স সদ্য পদত্যাগ করা জেসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হলেন। 

৪২ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন নিজেকে আর দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট নয় মনে করে পদত্যাগের ঘোষণা দেন। বুধবার দেশটির গভর্নর-জেনারেল সিন্ডি কিরো তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নতুন সব কৌশলের নেতৃত্ব দিয়ে মন্ত্রী হিসেবে হিপকিন্স যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন। তিকি নিউজিল্যান্ডের কোভিড কৌশল তৈরিতে নেতৃত্বও দেন। 

সপ্তাহান্তে ক্ষমতাসীন লেবার পার্টির ককাসে হিপকিন্স দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য সর্বসম্মত সমর্থন পান। তবে আগামী অক্টোবরে আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতা ধরে রাখার মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে। 

খুব সম্প্রতি হিপকিন্স দেশটির শিক্ষা, পুলিশ এবং পাবলিক সার্ভিস মন্ত্রী হিসেবে খুব প্রসংশা অর্জন করেছেন। 

দুই সন্তানের বাবা হিপকিন্সের ডাকনাম ‘চিপ্পি’। তার মূলমন্ত্র রাজনীতি ও প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিটি কিউইর জন্য কাজ করে সমান সুযোগ সৃষ্টি করা এবং তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা। তাদের একটা উন্নত জীবন দান করা। 

৫০ লাখ জনসংখ্যার দেশটি কোভিডের প্রথম পর্যায়ে সীমান্ত বন্ধ করে দেয়। এতে করোনা সংক্রমণ থেকে অনেকটাই দূরে ছিল দেশটির মানুষজন। তবে দীর্ঘ সময় করোনার কারণে কড়াকড়ি ও লকডাউনে শান্তিপূর্ণ দেশটির মানুষজন অনেকটা হতাশ হয়ে পড়েন। তারা বিষয়টি নিয়ে প্রতিবাদও করেন। 

বিশ্বের সবচেয়ে কম বয়সি নারী হিসেবে ২০১৭ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। জেসিন্ডা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের সময় খুব ভালো ব্যবস্থাপনা দিয়ে দেশটিতে জনপ্রিয়তা পান। ফলে ২০২০ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা