× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগের নির্দেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:৩১ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৭:৪৩ পিএম

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে প্রবেশ করছেন এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গাস লেড্রে। ২৩ জানুয়ারি মস্কোয়। ছবি : সংগৃহীত

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে প্রবেশ করছেন এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গাস লেড্রে। ২৩ জানুয়ারি মস্কোয়। ছবি : সংগৃহীত

রাশিয়ায় নিয়োজিত এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গাস লেড্রেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরে এক বিবৃতিতে ওই নির্দেশ দেওয়া হয়। এস্তোনিয়ার রুশ দূতাবাসের কর্মকর্তা কমানোর নির্দেশের কয়েকদিন পর ওই ঘোষণা দিল মস্কো। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবারের (২৩ জানুয়ারি) বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়ার বর্তমান নেতৃত্ব রাশিয়ার সঙ্গে ইচ্ছাকৃতভাবে সব ধরনের দ্বিপক্ষীয় সম্পর্ক ধ্বংস করছে। তালিন (এস্তোনিয়ার রাজধানী) সম্পূর্ণ রুশবিদ্বেষী হয়ে পড়েছে। রাশিয়ার বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো তাদের রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে।’

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে এস্তোনিয়ায় নিয়োজিত রুশ দূতাবাসের বিপুলসংখ্যক কর্মকর্তাদের প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারির মধ্যে তাদের সরিয়ে নিতে বলা হয়েছে।

এস্তোনিয়ার দাবি, রুশ দূতাবাস মস্কো-তালিনের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করছে না। তাই এখানকার রুশ দূতাবাসে এত কর্মকর্তা-কর্মচারী থাকার কোনো অর্থ নেই। 

রাশিয়ার প্রতিবেশী উত্তর ইউরোপের ছোট দেশ এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। রাশিয়ার নাকের ডগার দেশটি এখন পর্যন্ত ন্যাটোর সদস্য নয়। তবে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির সদস্য হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে দেশটির। এতে যথারীতি গুরুতর আপত্তি রয়েছে মস্কোর। 

সূত্র : আরটি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা