× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনের শিশুদের সহায়তায় নোবেল পুরস্কার বিক্রি করলেন রুশ সাংবাদিক

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২২ ১৯:১৬ পিএম

ইউক্রেনের শিশুদের সহায়তায় নোবেল পুরস্কার বিক্রি করলেন রুশ সাংবাদিক

শান্তিতে নোবেলজয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ পুরস্কার হিসেবে পাওয়া তাঁর স্বর্ণপদকটি নিলামে বিক্রি করে দিয়েছেন। রাশিয়ার আগ্রাসনের কারণে বাস্তুচ্যুত ইউক্রেনীয় শিশুদের সহায়তার জন্য এই স্বর্ণপদক নিলামে বিক্রি করেছেন তিনি।  খবর বিবিসির।

স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেরিটেজ অকশানস এর আয়োজিত এক নিলামে বিক্রি হয় এটি। স্বর্ণপদকটির দাম উঠেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার।

হেরিটেজ অকশান তাদের বিবৃতিতে জানায়, পদক বিক্রির এই অর্থ ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের সাহায্য করতে ইউনিসেফকে সহায়তা করবে।

সাংবাদিক দিমিত্রি মুরাতভ রুশ স্বাধীন সংবাদপত্র নোভায়া গেজেটার প্রধান সম্পাদক। রাশিয়ায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য তাকে ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল।

সেবছর মুরাতভের সঙ্গে ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসাও যৌথভাবে পুরস্কারটি পেয়েছিলেন। মূলত ‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য’ তাদের পুরস্কার দিয়েছিল নোবেল কমিটি।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৩ সালে অন্য আরও বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে নোভায়া গেজেটা প্রতিষ্ঠা করেছিলেন দিমিত্রি মুরাতভ। তবে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর চলতি বছরের মার্চ মাসে এই পত্রিকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা