× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিয়ায় ভবন ধসে নিহত ১৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৯:৪০ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২০:১৫ পিএম

উদ্ধার কাজ চলছে। সিরিয়ার আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলা থেকে ২২ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

উদ্ধার কাজ চলছে। সিরিয়ার আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলা থেকে ২২ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো শহরে একটি ভবন ধসে অন্তত ১৩ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপে আরও মৃতদেহ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সিরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, রবিবার (২২ জানুয়ারি) স্থানীয় দুপুর ১টার দিকে উত্তর সিরিয়ায় একটা পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে। শেখ মাকসুদ জেলার ওই ভবনটিতে আগে থেকে ফাঁটল দেখা দিয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। 

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে সেখানে ইসলামিক স্টেট (আইএস) -বিরোধী অভিযান শুরু করে রাশিয়া। ২০১৭-১৮ সালে আলেপ্পোতে ব্যাপক বিমান হামলা চালায় রাশিয়া। এতে করে দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরটি প্রায় ধ্বংস হয়ে যায়। এখন পর্যন্ত তা যথাযথভাবে পুনর্গঠনের বড় কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। 

এদিকে বিরোধীদের অভিযোগ, নানান অজুহাতে আলেপ্পোতে সহায়তা কার্যক্রম বন্ধ রেখেছেন বাশার আল-আসাদ। 

সূত্র :  রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা