× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে কোভিড ঢেউ দেখা দেবে না সহসাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ২০:২৪ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম

গোটা দেশে কোভিড জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ মাত্রার ঘর পার করেছে।

গোটা দেশে কোভিড জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ মাত্রার ঘর পার করেছে।

চীনে আগামী দুই বা তিন মাসে বড় মাপে কোভিডের প্রকোপ শুরু হওয়ার আশঙ্কা ক্ষীণ। কারণ এরই মধ্যে দেশটির ৮০ শতাংশ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। শনিবার চীন সরকারের এক বিজ্ঞানী জানিয়েছেন এ তথ্য।   

চায়না সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান মহামারি বিশেষজ্ঞ উ জুনউ জানান, বর্তমানে চন্দ্রবর্ষ উদযাপনে ছুটির মৌসুম চলছে। এতে করে দেশের কিছু এলাকায় মহামারি ছড়িয়ে পড়তে পারে। কিছু জায়গায় সংক্রমণের হার বৃদ্ধি পেতে পারে। কিন্তু সহসাই দ্বিতীয় কোনো কোভিড ঢেউ চোখে পড়বে না। 

রয়টার্সের প্রতিবেদন বলছে, শত শত চীনা নাগরিক ছুটির মৌসুমে দেশজুড়ে সফর করছেন। নিজ স্বজনদের সঙ্গে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। এতোদিন শূন্য কোভিড নীতি বজায় থাকায়, এটি করতে পারেননি তারা। 

বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা বলেন, গোটা দেশে কোভিড জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ মাত্রার ঘর পার করেছে।

সরকারি তথ্য-উপাত্ত বলছে, হাসপাতালে এক মাসে (১২ জানুয়ারি পর্যন্ত) প্রায় ৬০ হাজার কোভিড রোগী মারা গেছে। সূত্র : রয়টার্স   





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা