× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাহুল গান্ধীর পদযাত্রায় গাড়ি বিস্ফোরণ, আহত ৬

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৪:৩১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম

বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদযাত্রায় দুটি গাড়ি বিস্ফোরণে অন্তত ৬ জন আহত হয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যেই জম্মু রেলওয়ে স্টেশনে শনিবার (২১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

জম্মুর কাছে নরওয়াল এলাকায় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (জম্মু) মুকেশ সিং।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর জন্য গাড়িতে বিস্ফোরক ডিভাইস লাগানো হয়েছিল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলটি ঘেরাও করেছে পুলিশ। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে ‘ভারত জড়ো যাত্রা’ শুরু হয়। দেশের বিভিন্ন রাজ্য ঘুরে বৃহস্পতিবার এই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছায়।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা