× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যাটোকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন মেদভেদেভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৯:০১ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

স্পষ্টভাষী রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি ন্যাটোকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন।

ন্যাটোকে সতর্ক করে মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে মস্কোর পরাজয় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত করতে পারে। মেদভেদেভ বর্তমানে পুতিনের শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তিনি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘প্রচলিত যুদ্ধে একটি পারমাণবিক শক্তিধর দেশের (রাশিয়ার) পরাজয় একটি পারমাণবিক যুদ্ধের সূত্রপাত করতে পারে’।

তিনি আরও বলেন, ‘সামরিক জোট ন্যাটো এবং অন্যান্য পশ্চিমা প্রতিরক্ষামন্ত্রীরা আগামী শুক্রবার (২০ জানুয়ারি) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের সমর্থন নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করবেন। তারা যে নীতিতে এগোতে যাচ্ছেন, তার ঝুঁকি বিবেচনা করা উচিত’।

মেদভেদেভের মন্তব্যকে দ্রুত সমর্থন জানিয়ে ক্রেমলিন বলেছে, তারা মস্কোর নীতির সঙ্গে সম্পূর্ণভাবে একমত। ক্রেমলিন জানিয়েছে, মস্কোর মতবাদ ‘রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক হামলার অনুমতি দেয়’।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বৃহত্তম পারমাণবিক শক্তি, যারা বিশ্বের প্রায় ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র ধারণ করে।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস অনুসারে, রাশিয়ার কাছে ৫৯৭৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৪২৮টি, চীনের ৩৫০টি, ফ্রান্সের ২৯০টি এবং যুক্তরাজ্যের ২২৫টি রয়েছে৷

প্রেসিডেন্ট হিসেবে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা