× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্মেনিয়ার সামরিক ব্যারাকে অগ্নিকাণ্ডে ১৫ সেনার মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১৩:৪০ পিএম

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

আর্মেনিয়ার একটি সামরিক ইউনিটের ব্যারাকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে এক অগ্নিকাণ্ডে ১৫ সেনা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী একটি সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার এবং স্নাইপার কোম্পানির ব্যারাকে আগুন লেগে ১৫ জন সেনা নিহত হয়েছে এবং তিনজন সেনা সদস্যের অবস্থা গুরুতর।’

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আর্মেনিয়ার পূর্ব গেঘারকুনিক অঞ্চলের আজাত গ্রামে ওই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানা যায়নি।

গত বছর আগস্টে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি ব্যস্ত বাজারে বিস্ফোরণ এবং পরবর্তীতে আগুনে এক ডজনেরও বেশি লোক নিহত হয়েছিল।

প্রায় ত্রিশ লাখ মানুষের এই ককেশাস জাতি আজারবাইজানের সাথে ২০২০ সালের যুদ্ধের পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। 

সূত্র : আল আরাবিয়া নিউজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা