× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

প্রবা ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১১:৫১ এএম

আপডেট : ২২ আগস্ট ২০২২ ১২:৩১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা তদন্ত শুরু করেছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাজধানী ইসলামাবাদে এক সমাবেশে তিনি ওই হুমকি দেন।

এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ইমরানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর বাইরে অবস্থান নিয়েছে হাজার হাজার সমর্থক। তাকে গ্রেফতার করা হলে সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

শনিবারের ওই সমাবেশে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান বলেন, তিনি ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক এবং একজন নারী ম্যাজিস্ট্রেটকে ‘ছাড়বেন না’ এবং তাদের বিরুদ্ধে মামলা করবেন।

মূলত পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ইমরান একথা বলেন। এরপরেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। 

এ বিষয়ে পুলিশের তদন্তকারীরা জানান, রাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দিয়ে ইমরান খান সন্ত্রাসবাদবিরোধী আইন ভঙ্গ করেছেন।

ইমরান খানের বিরুদ্ধে পুলিশের তদন্ত শুরুর খবর জানার পর হাজার হাজার সমর্থক তার ইসলামাবাদের বাড়ির সামনে জড়ো হন।

তবে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে নয়, তারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেখানে রয়েছেন।

পাকিস্তানের সরকার ও পিটিআইয়ের মধ্যে চরম উত্তেজনার এ সময়ে ইমরানের বিরুদ্ধে তদন্তের ঘোষণা এলো। গত এপ্রিল মাসে একটি অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিদায় নিতে হয় ইমরান খানকে। এরপর থেকেই তিনি নতুন নির্বাচনের দাবি করে আসছেন।

তিনি তার বক্তব্যে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর কড়া সমালোচনা করতেও ছাড়েননি।

শনিবার পাকিস্তানের গণমাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, ইমরান খানের বক্তব্য সরাসরি প্রচার করতে পারবে না দেশের টেলিভিশন চ্যানেলগুলো। কারণ এতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য থাকে।

তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেছেন, সরকার তার ওপর সেন্সরশিপ আরোপ করতে চাইছে। রবিবার রাওয়ালপিন্ডিতে আরেকটি সমাবেশে ইমরান খান ওই ঘোষণার নিন্দা করেছেন।

ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হলেও পাকিস্তানে ইমরান খানের অনেক সমর্থন রয়েছে।

গত মাসেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে পিএমএল-এনকে হারিয়ে বড় বিজয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই।

এ নির্বাচনের ফলাফল ভোটারদের মধ্যে এখনো ইমরানের জনপ্রিয়তা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা অনেকের।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা