× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আটকের কয়েক ঘণ্টা পর মুক্ত গ্রেটা থুনবার্গ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২১:৫৫ পিএম

সুইডেনের তারকা জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে কয়েক ঘণ্টার জন্য আটক করে জার্মানির পুলিশ। ১৭ জানুয়ারি জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের লুয়েৎজারথ গ্রামে। ছবি : সংগৃহীত

সুইডেনের তারকা জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে কয়েক ঘণ্টার জন্য আটক করে জার্মানির পুলিশ। ১৭ জানুয়ারি জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের লুয়েৎজারথ গ্রামে। ছবি : সংগৃহীত

জার্মানির একটি গ্রামে কয়েকদিন ধরে উন্মুক্ত কয়লাখনিবিরোধী আন্দোলন চলছিল। তাতে যোগ দেন সুইডেনের বিখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। প্রায় ৬০ হাজার মানুষের সঙ্গে বিক্ষোভের সময় মঙ্গলবার আরও কয়েকজন জলবায়ুকর্মীর সঙ্গে থুনবার্গকেও আটক করে পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর থুনবার্গকে ছেড়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে জার্মানির লুয়েৎজারথ গ্রামের গের্জওয়েইলার নামক একটি কয়লাখনি এলাকায় হাজার হাজার জলবায়ুকর্মী বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের বারবার সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা পুলিশের নির্দেশ অমান্য করে বিক্ষোভ অব্যাহত রাখে। এ অবস্থায় একপর্যায়ে থুনবার্গসহ বেশকিছু জলবায়ুকর্মীকে আটক করে পুলিশ।

সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আমরা বেশকিছু জলবায়ুকর্মীকে আটক করি। আটকদের মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। তবে আটকের কয়েক ঘণ্টা পর একটা চেক পয়েন্টে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের লুয়েৎজারথ গ্রামের গের্জওয়েইলার নামক একটি কয়লাখনির পরিধি বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। জলবায়ুকর্মীরা তাতে আপত্তি করে। শনিবার (১৪ জানুয়ারি) থেকে তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। তাতে যোগ দেন সুইডেনের তারকা জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ।

সূত্র : রয়টার্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা